Wednesday, March 12, 2014

আজ আকাশের মন খারাপ, বৃষ্টি হবে

*************************************************
ছেলেটা বৃষ্টি ভালোবাসে। তার জীবনের সবচেয়ে আনন্দের দিনে আকাশ থেকে যেন এক পশলা ভালোবাসার বৃষ্টি নেমেছিলো। সেদিন একসাথে প্রাইভেট শেষে বাসা ফেরার পথে বৃষ্টির সৌজন্যে ছেলেটার সাথে মেয়েটাকে উঠে পড়তে হয় এক রিক্সায়। তারপর সেই ঝুম বৃষ্টিতে আধো-ভেজা হয়ে যে যার মতো বাড়ি ফেরা।

*************************************************
আজ কলেজ লাইফের শেষ দিন। নীল শাড়ি, নীল টিপ আর নীল কাচের চুড়ি - মেয়েটাকে আজ নীল পরীর মতো লাগছে। কলেজ ইউনিফর্মের সেই চিরাচরিত নেভী-ব্লু সুয়েটার আর অ্যাশ-কালারের জামায় সারা জীবন দেখে যাওয়া মেয়েটাকে আজও বলি বলি করে মনের কথাটা বলতে পারলো না ছেলেটা। তারপর, দুজনের একসাথে পথচলার রাস্তাটা কেন যেন হঠাৎ করেই বেরসিকের মতো আলাদা হয়ে গেল। যাওয়ার আগে ছেলেটা একবারও বলে যেতে পারলো না - তোমার মুখের ঐ নিস্পাপ হাসিটা অন্তত একটি বার আমার জন্য হোক।

*************************************************
সময়ের ব্যবধানে পথচলা বদলের মতো করে বদলে গেছে দুজনের জীবনের পথ-ও। মেয়েটা রয়ে গেলো তাদের সেই পুরোনো কিন্তু শান্তশিষ্ট শহরে। আর ছেলেটা জীবন নামক প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে চলে গেল পৃথিবীর অন্য প্রান্তে। একই পৃথিবীতে থেকেও কেন যে ছেলেটার বার বার মনে হয় যে, আসলেই এক নয় দুজনের পৃথিবী।

*************************************************
মনের খেয়ালে নিঃসঙ্গ রাস্তাটা দিয়ে একা হাঁটছে ছেলেটা। রাস্তার দুই-ধারে লম্বা লম্বা পাইন গাছ। দু-এক ফোটা বৃষ্টির পানি এসে পড়ছে ছেলেটার এলো-মেলো লম্বা চুলে। এমন সময় বেজে উঠলো ছেলেটার সেলফোন। ফোন রিসিভ করার পর ছেলেটা অবাক বিস্ময়ে শুনতে পেল, "আজ আমাদের এখানে অঝোর-ধারায় বৃষ্টি পড়ছে। আমি একা একা সেই বৃষ্টিতে ভিজছি। এখন কেন যেন তোমার কথা খুব মনে পড়ছে। তাই ফোন দিলাম। আচ্ছা, তোমাদের ওখানে কি এখন বৃষ্টি পড়ছে?"

*************************************************
এইমাত্র ঘুম ভেঙ্গে গেলো ছেলেটার। ভীষন-রকম মন খারাপ হয়ে গেল তার। স্বপ্লভঙ্গের এক বুক বেদনা নিয়ে অবাক ছেলেটি তার বাসার ছাদে এসে দাঁড়ালো। আকাশের দিকে শূণ্য দৃষ্টিতে তাকালো সে। আজ আকাশের মন খারাপ, বৃষ্টি হবে। বৃষ্টির জলে ধূয়ে যাবে তার জমাট বাঁধা সব কষ্ট, সাথে স্বপ্নভঙ্গের বেদনা।

কালো মেঘের দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকলো ছেলেটা। আজ যেন একটি বারের জন্য হলেও তার সেলফোনটা ভূল করে বেজে ওঠে।

Friday, March 7, 2014

"অপ্রকাশিত ভালোবাসা" --- A SAD LOVE STORY

কোন এক বসন্তের প্রাণবন্ত সকাল। অনির্দিষ্টের মতো ছেলেটা একটা শপিং কমপ্লেক্সের ভিতর এদিক-সেদিক ঘোরাঘুরি করতে থাকে। একসময় তার চোখ পড়ে যায় একটা CD-স্টোরের কাউন্টারে দাঁড়ানো খুব সুন্দর একটা মেয়ের দিকে।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop